উপজেলা চেয়ারম্যান জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মোস্তাফিজুর রহমান পাঁচবিবির ভূতগাড়িতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষ হলে তিনি গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। আদালতের হাকিম আবদুল্লাহ আল আমিন ভূঁইয়া শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকালই তাঁকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।