উপজেলা চেয়ারম্যানকে 'হত্যা'র হুমকি দিলেন চিফ হুইপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালীর বাউফল উপজেলার চেয়ারম্যানকে ‘হত্যা’র হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে চিফ হুইপ মোবাইলে এ হুমকি দেন বলে অভিযোগ করেছেন বাউফল উপজেলার চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

মজিবুর রহমান বাউফল উপজেলার দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ক্রেস্টের বদলে টাকা চেয়ে এবং সংসদ ভবন থেকে বরাদ্দের অতিরিক্ত বাড়ি ব্যবহারের করে এর আগে সমালোচনার মুখে পড়েন চিফ হুইপ আ স ম ফিরোজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার বাউফল উপজেলা পরিষদে বাজেট নিয়ে সভা ছিল। উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে এই অনুষ্ঠানে অতিথি ছিলেন আ স ম ফিরোজ। বিকেলে চিফ হুইপকে আসার জন্য উপজেলা পরিষদের কার্যালয়ে বসে ফোন করেন মো. মজিবুর রহমান। চিফ হুইপ আসতে পারবেন না বলে ফোন কেটে দেন। এরপর আ স ম ফিরোজ ফোন করে মজিবুর রহমানকে ‘হত্যা’র হুমকিসহ নানান কথা বলেন।
মজিবুর রহমান অভিযোগ করেন, ‘‘চিফ হুইপ আ স ম ফিরোজ ফোন করে প্রথমে বাউফলের মাটিতে ‘লেংটা’ করে দেওয়ার হুমকি দেন। জবাবে আমি বলেছি, ‘আপনি তা পারবেন না।’ সব শেষে আমাকে তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তখনো আমি বলেছি, ‘আপনি পারবেন না। আল্লাহ না চাইলে কারও মৃত্যু হয় না।’ এভাবে তাঁদের মধ্যে মোবাইলে প্রায় চার মিনিট কথা হয়।
মজিবুর রহমান আরও দাবি করেন, তিনি (চিফ হুইপ) যখন ‘হুমকি’ দিয়ে কথা বলছিলেন, তখন আমার কার্যালয়ে কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ প্রায় ২০ জন লোক উপস্থিত ছিলেন।
ঘটনার সময় উপস্থিত দাশপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এন এন জাহাঙ্গীর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা প্রথম আলোর কাছে নিশ্চিত করেন।
উপজেলা চেয়ারম্যানের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আ স ম ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘‘আমি বলেছি, মজিবর তুমি যে কাজ করো বাউফল থেকে তোমাকে ‘লেংটা’ হয়ে যেতে হবে। এ ছাড়া আমি তাঁকে আর কিছু বলিনি। আর যা বলা হচ্ছে তা অপপ্রচার।’ ’

লিংক

‘ক্যাশ’ চাইলেন চিফ হুইপ
http://www.prothom-alo.com/video/watch/142543/%E2%80%98%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E2%80%99-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AB-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%87%E0%A6%AA

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে চিফ হুইপকে সংবর্ধনা
http://www.prothom-alo.com/bangladesh/article/459661/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AB-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%87%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%BE