উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমির নূরুল হক জামালীকে আজ বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহেদ আল মামুন জানান, উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের সামনের রাস্তায় থাকা নয়টি ট্রাকে গত সোমবার রাতে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী বাদী হয়ে আজ বুধবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল হক জামালীকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা-পুলিশ সন্ধ্যার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চেচিয়াবাঁধা গ্রামের নিজ বাড়ি থেকে নূরুল হক জামালীকে গ্রেপ্তার করে।