উপসচিব পরিচয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসচিব পরিচয় দিয়ে গত শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসের ভিআইপি কক্ষে বসে একটি মুঠোফোন শোরুমের ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের পাঁচটি নতুন মুঠোফোন হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এ ঘটনায় গতকাল রোববার ওই মুঠোফোন শোরুমের মালিক কবির আহম্মেদ ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছেন। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে সিসি ক্যামেরা দেখার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন। জেলা সার্কিট হাউসের সার্বিক দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আবদুল্লাহ আল জাকির বলেন, ‘সার্কিট হাউসের সিসি ক্যামেরায় ধারণা করা ফুটেজ পর্যবেক্ষণ করেছি, সেখানে মুঠোফোন বিক্রেতা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন।’