উপাচার্য প্যানেল নির্বাচন: শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তাঁরা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য সিনেটের বিশেষ অধিবেশন চলছে।
বেলা পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের পাশের ফটক ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। ছবি: আশরাফুল আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। ছবি: আশরাফুল আলম

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তাঁরা শিক্ষার্থীদের পথরোধ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা। পাঁচ মিনিটের মধ্যে শিক্ষকেরা তাঁদের ধাওয়া দিয়ে বের করে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। ছবি: আশরাফুল আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। ছবি: আশরাফুল আলম

শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুনে তাঁদের দাবি লিখে আন্দোলন করছেন। ফেস্টুনে লেখা রয়েছে: সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি কোথায়? আগে ডাকসু পরে ভিসি, ছাত্রপ্রতিনিধিবিহীন উপাচার্য প্যানেল নির্বাচন মানি না প্রভৃতি।