উপাধ্যক্ষ বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের উপাধ্যক্ষ খন্দকার মুরছালিনকে গত বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজের ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষের শূন্য পদে নিয়োগ পেতে নিয়োগ কমিটির অন্যতম সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে খন্দকার মুরছালিনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফরিদপুর অফিস