উলিপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাহীন আলম নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার মাদারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বৃষ্টি বেগম (২৫)। তিনি উলিপুরের মাদারটারী গ্রামের শাহীন আলমের (৩৫) স্ত্রী। শাহীন থানাহাজতে আছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের মাদারটারী গ্রামের মৃত সোলেমানের ছেলে শাহীন আলমের সঙ্গে একই ইউনিয়নের জাদুপদ্মা গ্রামের কৃষক বক্কর তালুকদারের মেয়ে বৃষ্টি বেগমের বিয়ে হয় প্রায় তিন বছর আগে। তাঁদের বায়েজিদ নামে দুই বছরের একটি ছেলে আছে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। গতকাল বেলা তিনটার দিকে ফের ঝগড়া বেধে গেলে শাহিন হাতের কাছে থাকা বঁটি দিয়ে বৃষ্টির ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন শাহিনকে আটক করে পুলিশে খবর দেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, আটক শাহিনকে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।