উল্লাপাড়ায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলিয়াপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। তার নাম সুজন জাকারিয়া (১৫)। সে আলিয়াপুর দাখিল মাদ্রাসার ছাত্র। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এই ঘটনায় আহত সুজনের বাবা আকতার হোসেন ও অপর এক ব্যক্তি নূরনবী বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত ২৪ মার্চ এ সংঘর্ষ হয়।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামের তিন বিঘা খাসজমি নিয়ে খলিলুর রহমান ও আকতার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুজনসহ আটজন আহত হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকতার হোসেনের পক্ষে আবদুর রশিদ প্রামাণিক হত্যা মামলা করেছেন।