উল্লাপাড়ায় এক ব্যক্তি খুন, স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছোট কোয়ালিবের গ্রামে স্বামী আবু বকরকে (৬৫) হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
উল্লাপাড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আবু বকর ও আছিয়া খাতুনের (৩০) বিয়ে হয়। গত বুধবার রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী পার্শ্ববর্তী হাওড়া গ্রামের মাঠে আবু বকরের লাশ পড়ে থাকতে দেখে আছিয়া খাতুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পুলিশ আবু বকরের লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আছিয়ার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।