উল্লাপাড়ায় এক মণ চোলাই মদ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের এনায়েতপুর আদর্শ গ্রাম থেকে এক মণ চোলাই মদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল লোকজন নিয়ে ওই গ্রামের মাদক ব্যবসায়ী হরিদাসের বাড়িতে যান। পৌর মেয়রের উপস্থিতি টের পেয়ে হরিদাস ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে তাঁর বাড়ির ভেতর থেকে ৪০ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক করা মদ উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।