উল্লাপাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের একটি আমগাছ থেকে রনি খান (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রনি গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রনি দুই মাস আগে গ্রামের এক স্বামী পরিত্যক্ত গৃহবধূকে নিয়ে কয়েক দিন বাইরে অবস্থান করেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন রটে। গতকাল সকালে এলাকাবাসী আমগাছের সঙ্গে রনিকে ঝুলে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।