উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আবদুল করিম (৪৫) ও রহিম উদ্দীনকে (৩০) গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ব্যক্তিরা হলেন নুরুজ্জামান, সখিনা খাতুন, জহির উদ্দিন, আমিরুল ইসলাম, আবদুল কুদ্দুস, খোরশেদ আলম, আবদুর রাজ্জাক এবং আবু বক্কার সিদ্দিক।

উধুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল জানান, জমি নিয়ে ওই গ্রামের আমিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের বিরোধ চলে আসছিল। শনিবার আমিরুলের লোকজন ঘর তুলতে গেলে কাশেমের লোকজন বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।