উল্লাপাড়ায় সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারে নছিমনের যাত্রী ও স্থানীয় দোকানদারদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত লোকজনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও আহত লোকজন সূত্রে জানা গেছে, তাড়াশের নওগাঁ মাজার থেকে দুটি নছিমনে করে ৩০ থেকে ৪০ যাত্রী উল্লাপাড়ায় ফিরছিলেন। বোয়ালিয়া বাজারের সংযোগ সড়কে পৌঁছালে নছিমন দুটি যানজটে আটকে যায়। এ সময় নছিমন থেকে কয়েকজন যাত্রী নেমে যানজট ছাড়ানোর চেষ্টা করার সময় স্থানীয় দোকানমালিক ও লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষ বাধে।