উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজ থেকে আজ বৃহস্পতিবার ৩৭ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। সোনার বারগুলো উড়োজাহাজটির একটি আসনের নিচে ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আজ বিকেলে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শাহিদুজ্জামান সরকার। খুদেবার্তায় তিনি বলেন, সোনার বারগুলোর বাজার মূল্য আনুমানিক ১৯ কোটি টাকা।