প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের নিরাপত্তাপ্রহরী জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টায় হলের প্রধান ফটকের ডান পাশে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তিনজন যুবক জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এ সময় তাঁর চিৎকার শুনে হল থেকে ছুটে আসেন শিক্ষার্থীরা।তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের পেটের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে।তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো বের করা যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়