এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার সারা দেশে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া হিসাব অনুযায়ী বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে চারজন , কুমিল্লায় ছয়জন এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া কারিগরি বোর্ডে ২৯ জন ও মাদ্রাসা বোর্ডে ১১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ দিন ১০ বোর্ডে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৬৩৭ জন।
আজ সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসায় হাদিস ও উসুলুল হাদিস এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।