এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এএসআই খাইরুল ইসলামকে পুলিশ লাইন থেকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার শিবগঞ্জ থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে তাঁকে প্রত্যাহার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার, এএসপি (সদর ও শিবগঞ্জ সার্কেল) ওয়ারেছ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি ছেড়ে দেওয়ার সত্যতা পাওয়ায় খাইরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।