এক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার আসামি ফরিদুল আলম।
গতকাল সোমবার মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এসআই তাজুলের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ফরিদুল।
গত ২৮ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এসআই তাজুল ইসলামকে গুরুতর আহত করে। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, জবানবন্দিতে ফরিদুল বলেছে, তাজুলের ওপর হামলার ঘটনায় সে সহ (ফরিদুল) পাঁচজন জড়িত ছিল।