এক কর্মকর্তাকে ক্ষমতাহীন করল দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের অভিযোগে শাস্তি হিসেবে নিজেদের এক কর্মকর্তাকে ক্ষমতাহীন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তার নাম মো. আবু বকর সিদ্দিক। তিনি দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক।
আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে আবু বকর সিদ্দিককে এ শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে ওই কর্মকর্তা আগামী তিন বছর কোনো ধরনের অনুসন্ধান ও তদন্তকাজে অংশ নিতে পারবেন না।
সূত্রটি জানিয়েছে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে আসা অভিযোগ দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে কমিশন এ শাস্তির সিদ্ধান্ত নেয়।