এক কিশোরীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে এক সপ্তাহ আগে এক কিশোরীকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি চলতি বছর এসএসসি পাস করেছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৬ মে স্থানীয় একটি কলেজে খোঁজ নিতে বাড়ি থেকে বের হয় সে। কিছু দূর যাওয়ার পর উপজেলার পশ্চিম দেওয়ান নগর বুলবুলিপাড়ায় মোহাম্মদ নাজিম উদ্দীন (২৪) নামের স্থানীয় এক যুবক তার গতি রোধ করেন। এ সময় আরও দু-তিনজন সহযোগী নিয়ে ওই যুবক তাকে জোর করে নম্বরবিহীন একটি অটোরিকশায় তুলে নেন।
কিশোরীর বাবা অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। এ ঘটনায় প্রথমে থানায় অভিযোগ দিয়েছিলেন। মঙ্গলবার মামলা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।