এক কেজি সোনাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার এক কেজি ৩০০ গ্রাম ওজনের সাতটি সোনার বারসহ দুজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাউদিয়া এয়ারলাইনসের কর্মী নাজির আহমেদ ও আসলাম খান।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিআর ২৬৫৬ ফ্লাইটে করে ওই সোনাগুলো শাহজালাল বিমানবন্দরে আনা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।