প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুপুরে ১ কেজি ১৫০ গ্রাম সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মো. শাহাবুদ্দিন (৩৭)। শুল্ক কর্তৃপক্ষ জানায়, শাহাবুদ্দিন দুবাই থেকে করাচি হয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসে চড়ে ঢাকায় আসেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রিন চ্যানেলের সামনে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর জ্যাকেটে থাকা সোনাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার সোনাগুলোর মধ্যে ৬০০ গ্রাম ওজনের সোনার চেইন, কানের দুল ও আংটি আছে। এ ছাড়া পাঁচটি সোনার বারও উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ৫৫০ গ্রাম। উদ্ধার সোনার মূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।