এক কেজি ২০ গ্রাম হেরোইনসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন দল গত শনিবার রাতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ইসরাইল হক (৩২) উপজেলার মহিষালবাড়ী এলাকার নইমুদ্দিনের ছেলে। এর আগে গত ২৯ অক্টোবর এই উপজেলা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন, একটি ব্যক্তিগত গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাব-৫ রাজশাহীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, ইসরাইল দীর্ঘদিন ধরে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করছিলেন।