এক কোটি টাকার সোনাসহ দুই যাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রায় সোয়া দুই কেজি সোনাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবু ইউসুফ আলী ও মাসুদ মিয়া। তাঁদের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।
এপিবিএন সূত্র বলেছে, উদ্ধার করা সোনার মূল্য প্রায় এক কোটি টাকা।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এয়ার এশিয়ার ফ্লাইটে দুবাই থেকে ঢাকা আসেন ইউসুফ ও মাসুদ। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ক্যানোপি-২-এর সামনে এই দুজনকে তল্লাশি করা হয়। এঁদের মধ্যে ইউসুফের হাতব্যাগ থেকে নয়টি ও মাসুদের হাতব্যাগ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।