এক কোটি ১৭ লাখ রুপিসহ পাকিস্তানি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক কোটি ১৭ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আটক যাত্রীর নাম মোহাম্মদ সেলিম।
প্রথম আলোকে দেওয়া ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিনের তথ্যমতে, আজ বেলা পৌনে একটার দিকে মোহাম্মদ সেলিম পিআইএর একটি ফ্লাইটে করাচি থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে তাঁর সঙ্গে থাকা মালামাল স্ক্যান করার সময় এই রুপি উদ্ধার করা হয়। একটি ছোট টি-টেবিলের মধ্যে এসব রুপি লুকিয়ে এনেছিলেন তিনি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।