এক নারীর হাত-পা ভেঙে দিলেন তাঁর সাবেক স্বামী
বগুড়ার আদমদীঘিতে সন্তানদের ভরণপোষণের খরচ জোগানোর জন্য বিদেশ যেতে চাওয়ায় জহুরা খাতুনকে (৪৫) বেদম মারধর করে বাঁ হাত ও বাঁ পা ভেঙে দিয়েছেন তাঁর সাবেক স্বামী। গত শনিবার জহুরার বাবার বাড়ি জিনইর গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘির সুরমা ক্লিনিকের চিকিৎসক মাসুদ দেওয়ান বলেন, এক্স-রে করে দেখা গেছে, জহুরার বাঁ হাত ও বাঁ পায়ের হাড় ভেঙে গেছে।
গ্রামবাসী ও থানা সূত্র জানায়, উপজেলার বড় জিনইর গ্রামের ছোলোমান আলীর মেয়ে জহুরা খাতুনের সঙ্গে ২০ থেকে ২২ বছর আগে কসাইগাড়ী গ্রামের মুকুল হোসেনের (৪৮) বিয়ে হয়।তাঁদের তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। এক বছর ধরে স্বামী যৌতুকের দাবিতে স্ত্রী জহুরাকে নির্যাতন করে আসছিলেন। চার মাস আগে জহুরা তাঁর বাবার বাড়িতে চলে আসেন এবং স্বামীকে তালাক দেন। সন্তানদের ভরণপোষণের জন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে জহুরা কাতার যাওয়ার জন্য একজনকে টাকা দেন। এ খবর পেয়ে গত শনিবার রাত মুকুল তাকে মারধর করেন।