কমিটি গঠন নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে কিশোরগঞ্জ জেলার ভৈরবের ভবানীপুরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার ৬৪ জনের নাম উল্লেখ এবং আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন নিহত মো. রায়হানের বড় ভাই মস্তু মিয়া।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থকদের একটি ঘর এবং খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিন আরও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
হুমায়ুনের পক্ষের লোকজনের অভিযোগ, শ্রীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের পক্ষের লোকজন বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে প্রথমে হুমায়ুনের পক্ষের হেলাল উদ্দিনের একটি খড়ের পালা ও তাঁর ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে আগুন নেভান।
প্রতিপক্ষের ঘর ভাঙচুর ও তাঁদের ঘরে লুটপাট চালানোর অভিযোগ অস্বীকার করে জয়নালের পক্ষের শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন।