প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরদিকের তিনটি টিলায় বসতঘর নির্মাণ করতে গিয়ে টিলা কাটায় শাহ ওলী উল্লাহ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রইছ উদ্দিনকে ঢাকায় তলব করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট পরিচালক মু. আনোয়ার হোসেন হাওলাদার ওই জরিমানা করেন। গত ২৪ মে প্রথম আলোয় ‘সিলেটে টিলাখেকো ঘর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।