এক বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত সাদ্দাম হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান গতকাল শুক্রবার দুপুরে এই আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিজিবি দর্শনা ক্যাম্পের সদস্যরা গতকাল সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ১৬ বোতল ভারতীয় মদ ও পাঁচ বোতল ফেনসিডিলসহ সাদ্দামকে আটক করেন। বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি|