এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে রায়হান (২১) নামের বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার ভোরে গরু আনতে সীমান্তের কাছে গেলে ভারতের শিঙ্গিমারি বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান।

রায়হান পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের নরদেবপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, বাংলাদেশি কয়েকজন গরু চোরাকারবারি ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ একজনকে আটক করে। আটকের পর বিএসএফ তাঁকে ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।