এক বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেরছেও গ্রামের মোস্তফা কামাল নামের এক বাসিন্দার বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার রাত একটার দিকে ২৫-৩০ জনের ডাকাত দল মোস্তফার বাড়ির কলাপসিবল ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।