এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মিজানুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের মতির মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, মিজানুর রহমান শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনের ছোট ভাই ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান মুন্সীর বেয়াই। আজ শনিবার প্রধানমন্ত্রী কোটালীপাড়া সফর করবেন। ওই ব্যক্তি এলাকায় নাশকতা ঘটাতে পারেন, এমন আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছে।