এক ব্যক্তি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখানে আবদুল বারেক (৩৭) নামে এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণখানের মধুবাগের একটি পোশাক কারখানার পেছন থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। রাত পৌনে ১২টায় দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, নিহত ব্যক্তি দক্ষিণখানের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ-ছয় বছর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘লোডার’ হিসেবে কাজ করতেন। পরে জমির দালালি করতেন। তাঁর দুই স্ত্রী রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহসহ নানা কারণ থাকতে পারে।