এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যায় জড়িত অভিযোগে মুন্না পারভেজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যা ব এ তথ্য জানায়। র্যা ব-১-এর পরিচালক তুহিন মাসুদ বলেন, গ্রেপ্তার মুন্না পারভেজ নিজেকে ভাদশা ইউপি সদস্য বলে পরিচয় দিচ্ছেন।