এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ইছা মাহমুদ ওরফে কেতা মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গত বুধবার পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় ইছা মাহমুদের ছেলে মোস্তাফিজার রহমান বাদী হয়ে গতকাল পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইছা মাহমুদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে তাঁর প্রতিবেশী ভাতিজা হবিবর রহমানের বিরোধ চলে আসছে। বুধবার সকালে ইছা মাহমুদ বাড়ির সীমানায় বেড়া দিচ্ছিলেন। এ সময় হবিবর রহমান ও তাঁর লোকজন ইছা মাহমুদকে মারধর করেন।