এক ব্যক্তির বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার একটি বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ভুক্তভোগীরা বলেন, ডাকাতেরা নগদ অর্থসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করেছে।

সরেজমিনে দেখা যায়, খাদাইল বাজারের একটি ভবনের নিচতলায় ব্যবসায়ী রিয়াজুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান সম্রাট পোলট্রি ফিডের কার্যালয়। আর দোতলায় তাঁর বাসা।

রিয়াজুল ইসলাম বলেন, শনিবার রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত একটা থেকে দেড়টার মধ্যে বাসার ছাদে লোকজনের পায়ের শব্দ এলে তাঁরা জেগে ওঠেন। কী হচ্ছে তা জানার জন্য তাঁরা ঘরের দরজা খোলেন। এ সময় বাসার প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে ১০-১৫ জনের ডাকাত দল। এরপর ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রীর চোখ বেঁধে ফেলে রেখে ঘরের আসবাব ভেঙে ১৬ ভরি সোনার গয়না ও আড়াই লাখ টাকা লুট করে। পরে তারা বাসার নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সেখানে থাকা দুটি মোটরসাইকেল ও ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ১৬ হাজার টাকা লুট করে।