এক মণ গাঁজাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাগ এলাকা থেকে এক মণ গাঁজাসহ মাহফুজুর ইসলাম ওরফে মফিজ (৩৪) ও বজলু গাজী (৩৫) নামে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা পুলিশের সহকারী সুপার নুরুল আমিন জানান গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যমতে, বিক্রির জন্য মজুত রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।