প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের দুটি ওষুধের দোকান থেকে কয়েক লাখ টাকার সরকারি ওষধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দুটি দোকানে ‘সরকারি ওষুধ বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ’ লেখাসংবলিত ওষুধের পাশাপাশি অনুমোদনহীন ভারতীয় ওষুধও বিক্রি করা হচ্ছিল।
গতকাল শনিবার সন্ধ্যায় খান মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। অভিযানে ‘কক্স মেডিকেল হোমের’ মালিক অমল দাশকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দোকান সিলগালা করে দেওয়া হয়।
আর মেসার্স জয় মেডিকো ফার্মেসির মালিক শিবুপ্রসাদ দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান বলেন, সরকারি ওষুধ সংরক্ষণ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় ওই দণ্ড ও জরিমানা করা হয়।
অভিযানে কক্সবাজার ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোসাইন মো. ইমরান উপস্থিত ছিলেন।