এক মাস বয়সী শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক মাস বয়সী শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুর মা পরিচয় দিয়ে এক নারী হোটেলে ওঠার পর শনিবার কন্যাশিশুটিকে ফেলে রেখে চলে যান।
কিসমত বোর্ডিংয়ের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, শুক্রবার এক নারী শিশুটিকে নিয়ে আসেন। তিনি নিজের নাম খাদিজা আক্তার, স্বামী সোবাহান, গ্রাম নেতা বাজার, রাঙ্গাবালী, পটুয়াখালী পরিচয়ে কক্ষ ভাড়া নেন। পটুয়াখালী সদর থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, শিশুটিকে কোনো সরকারি চাইল্ড কেয়ার সেন্টারে দেওয়ার জন্য তাঁরা যোগাযোগ করছেন।