এক মাসে ২০টি মোটরসাইকেল চুরি করেছেন তিনি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এক মাসে ২০টি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বদরুল আমিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাঈন উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি।
গত রোববার বিকেলে মাঈন উদ্দিন এ জবানবন্দি দেন। গত শনিবার বিকেলে মোটরসাইকেল চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে ফেনী সদর থানার পুলিশ।
মাঈন উদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
সূত্র জানায়, গত এক মাসে ফেনীতে মোটরসাইকেল চুরির হার আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
পুলিশ জানায়, মাঈন উদ্দিন মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছেন।
ফেনী শহর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, মাঈন উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী অন্য চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।