এক রাতে তিন বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় গত বুধবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই তিন বাড়ির লোকজনদের মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের আবুল হোসেন আকন, কাছিপাড়া লঞ্চঘাট এলাকার ছালাম খান ও পাকডাল গ্রামের আমিদুল ইসলামের বাড়িতে বুধবার দিবাগত রাত দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই তিন বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে তাঁদের মারধর করে। পরে তারা ওই তিন বাড়ি থেকে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।