এক রাতে সাত দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের সদর রোডে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাত দোকানে চুরি হয়েছে। একই রাতে সদর উপজেলা ভূমি কার্যালয়ের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করে দুর্বৃত্তরা। চোরেরা সদর রোডের প্রতাব স্টোর ও গ্যালাক্সি ফার্মা, জেলা পরিষদ মার্কেটের জমাদ্দার টেলিকম, রাব্বি মার্কেটের বাংলালিংক পয়েন্ট, বালিকা বিদ্যালয় সড়কের কামাল মেশিনারিজ, বাইপাস সড়কের খান থাই অ্যালুমিনিয়াম ও রাতুল থাই অ্যালুমিনিয়াম দোকানের টাকা ও মালামাল লুট করে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কাদের বেগ বলেন, ‘দোকানগুলো পরিদর্শন করে দেখা গেছে কয়েকটি দোকান থেকে কোনো মালামাল নেয়নি চোরের দল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’