এক রাতে ১০ দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর বাজারে এক রাতে ১০ দোকানে চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একদল চোর বাজারের অথি জেনারেল স্টোর, মিজান স্টোর, নাহার ফার্মেসি, তুষার টেলিকম, মুরাদ স্টোর, মাসুদ স্টোর, তপদার পান বিতান, মানিক ফার্মেসি, মা ট্রেইলার্স ও মোমিন রেন্ট-এ-কারের গেট ও শার্টারের তালা ভেঙে ১ লাখ ৫ হাজার টাকা, একটি মোটরসাইকেলসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় কেউ থানায় মামলা করেনি।