এক রাতে ১১ দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ১১টি দোকানে গত বুধবার রাতে চুরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, চোরেরা প্রায় সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, পৌর সদরের দেলাল শপিং মলের সাতটি, ননী সুপার মার্কেটের একটি ও চৌধুরী মার্কেটের তিনটি দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যায় চোরেরা। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, চুরির কথা তিনি শুনেছেন। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি