প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ১ লাখ ৪ হাজার ৩৯৭টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, গতকাল ভোরে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে বলে জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযানে যায়। এ সময় ঘাটের পাশের বেড়িবাঁধ এলাকায় দুজন লোককে একটি বস্তা হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাড়া করলে বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর দাম প্রায় তিন কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।