এক শিশু ও দুই নারীর শ্লীলতাহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার একটি গ্রামে দুই নারী ও এক কিশোরী গত বুধবার রাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ ১০-১২ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার শিকার শিশু (১২) ও দুই নারী (২৮) ও (২৩) ঢাকার অদূরে আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় কাজ করেন। তাঁরা ওই গ্রামে এক সহকর্মীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। গ্রামের মাদ্রাসা মাঠে ধর্মসভা হচ্ছিল। রাত আটটার দিকে তাঁরা ধর্মসভা শুনতে বাড়ি থেকে বের হন। পথে ১০ থেকে ১২ জনের একদল যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে মাঠের মধ্যে নিয়ে শ্লীলতা হানি করে। খবর পেয়ে রাতেই পুলিশ তাঁদের উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার চাটমোহর থানার ওসি একরামুল সরকার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।