এক সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আলোকিত বাংলাদেশ-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজ মিশুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা। সংবাদ প্রকাশের প্রায় তিন মাস পর গত বুধবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিনারুল ইসলাম নগরের মতিহার থানায় মামলাটি করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতার অভিযোগের ভিত্তিতে গত বুধবার বিকেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর আলোকিত বাংলাদেশ অনলাইন সংস্করণে ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে গড়িমসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ বিষয়ে মোস্তাফিজ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছিল। সংবাদ পরিবেশনের পর কোনো প্রতিবাদ না দিয়ে তাঁকে হয়রানির জন্য মামলাটি করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে বাদী মিনারুল ইসলামের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।