এক হাজার কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে এক হাজার কেজি জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গতকাল বুধবার ভোরে এমভি কীর্তনখোলা-১ এবং এমভি প্রিন্স অব রাসেল নামের লঞ্চ থেকে এই জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। তিনি জেলার ২৫টি মাদ্রাসা, এতিমখানা, স্থানীয় গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে এসব জাটকা বিতরণ করেন।