এক হাজার নকল ফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে গতকাল শুক্রবার এক হাজার নকল মোবাইল ফোনসেট জব্দ করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। র্যা ব-১০-এর বিশেষ অভিযানে সেটগুলো জব্দ করা হয়।
বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল মোবাইল ফোনসেট আনার দায়ে শপিং মলের ১০টি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি জানান, জব্দ করা মোবাইল ফোনসেটের মূল্য প্রায় দুই কোটি টাকা।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসুন্ধরা শপিং মলের ১, ৫ ও ৬ নম্বর তলায় অভিযান চালানো হয়। এ সময় ১০টি দোকান থেকে স্যামসাং, সনি, এইচটিএলসহ বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ১২টি নকল মোবাইল ফোনসেট জব্দ করা হয়। এই মোবাইল ফোনসেটগুলো চীনের তৈরি। এ ছাড়া চোরাচালানের মাধ্যমে আসা কিছু আসল ফোনসেটও জব্দ করেন আদালত।
র্যা ব জানায়, জব্দ করা সেটগুলো রযা্ ব-১০-এর কার্যালয়ে আনা হয়েছে। মাতুয়াইলে ডাম্পিং স্টেশনে নকল সেটগুলো ধ্বংস করা হবে। আসল সেটগুলো বিটিআরসির মাধ্যমে কমিটি করে নিলামে বিক্রি করা হবে।
র্যা বের অভিযান নিয়ে গতকাল বসুন্ধরা শপিং মলের ব্যবসায়ীদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাঁদের দোকানের ফোনসেটগুলো লুকিয়ে ফেলেন। কেউ কেউ অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন উপায়ে এসব ফোনসেট তাঁরা সংগ্রহ করেছেন।
সেগুলো বাজারে বিক্রি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে একটি প্রতিষ্ঠান থেকে ১০-১২টি দোকানের মালিককে নোটিশ করা হয়। তাঁরা যাতে ওই কোম্পানির পণ্য বিক্রিও করতে না পারেন।