একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম ওরফে বাচ্চু (৪৪), তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩০), মেয়ে জিনিয়া আক্তার (৬) ও হোসনা আক্তার (২)। রফিকুল শ্রমিক দলের স্থানীয় নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর পদবি জানা যায়নি।
পুলিশের ভাষ্য, গতকাল সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে যায় পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।